ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে বাল্যবিবাহ নির্মূলে সাইকেল র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 26 January 2019, 22:20

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে বাল্যবিবাহ নির্মূলে সাইকেল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় ইউএসআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের বাস্তবায়নে এবং নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় ‘১৮’র আগে বিয়ে নয়’ প্রচারাভিযানের অংশ হিসেবে এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিএম জবেদ আলী।


উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শ্যামলী রাণী, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার আল আমিন, মমিনুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি অভিশাপ। এ অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হবে। আপনারা জানেন অল্প বয়সে মেয়েকে বিয়ে দিলে শিশুর গর্ভে শিশুর জন্ম নেয়। এতে শুধু শারীরিক নয়, মানসিক ক্ষতিও হয় এবং মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। আজকের সাইকেল র‌্যালি ও আলোচনা সভা এই বাল্যবিবাহ নির্মূলের জন্য তাই আমাদের প্রয়োজনে বাল্যবিবাহ বন্ধে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা আজ থেকে বাল্য বিয়ের শিকার হব না এবং বাল্য বিয়েতে কোন সহযোগিতা করব না। তিনি নবযাত্রা প্রকল্পের জেন্ডার কম্পোনেন্টকে বাল্য বিবাহ প্রতিরোধে নিরলস কাজ করার জন্য ধন্যবাদ জানান।
সভাপতি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত। তোমাদের হাতেই আমরা আগামী দিনের স্বপ্ন দেখি। তাই বাল্যবিবাহের শিকার হয়ে তোমাদের সুন্দর জীবনগুলো নষ্ট হয়ে যাক আমরা কেউ তা চাই না। তোমরা নিজেরাই প্রতিবাদ করতে শেখ, বাল্যবিবাহকে না বলতে শেখ, প্রয়োজনে প্রশাসনের সাহায্য নাও, ১০৯ এ ফোন করে বাল্যবিবাহের সংবাদ দাও। তোমাদের জীবন তোমাদেরকেই সাজাতে হবে। বাল্যবিবাহের শিকার হয়ে নিজেদের জীবনকে বিপদাপন্ন করবে না। এ ধরনের প্রোগ্রাম করার জন্য আমি নবযাত্রা প্রকল্পকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *