ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 26 January 2019, 22:16

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ ইমদাদুল হক শেখ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে দেশবিরোধী কর্মকান্ডে লিপ্তদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান তিনি। এসময় চলমান মাদক বিরোধী অভিযানে মানুষের হয়রানি বন্ধে এবং সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। শনিবার সকালে থানা অফিস কার্যালয়ে তিনি এ কথা বলেন।
পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পাইকগাছা উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের পুলিশের কাজে সহযোগিতার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) প্রবীন চক্রবর্তী, ওসি (অপারেশন) রহমত আলী, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, বি. সরকার, বাবুল আক্তার, ইমদাদুল হক, প্রমথ কুমার সানা, জিএ গফুর, আলাউদ্দীন রাজা, রবিউল ইসলাম, নজরুল ইসলাম ও প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি।
উল্লেখ্য, ওসি ইমদাদুল হক ইতোপূর্বে যশোর, সাতক্ষীরা, ঢাকা ও সর্বশেষ ঝিনাইদহ সদর থেকে বদলী হয়ে পাইকগাছায় যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *