জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী আর নেই
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জমিদাতা ও সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জী (মনি ঠাকুর) আর নেই।
শনিবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় উপজেলার দেবিশহরের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মুত্যুতে জেলা পূজা উদযাপন কমিটি, উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন মহল শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক অমিত হালদার, সহ-সভাপতি শ্যামল রাহা, গৌরাঙ্গ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সুবীর দাশ, দপ্তর সম্পাদক পরিমল বৈদ্য, প্রচার সম্পাদক শ্রী মলয় দাস, শিক্ষা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মৌসুমী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক প্রনব কান্তি বাড়ৈ প্রমুখ।
অপরদিকে, সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ব্যানার্জীর মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আশাশুনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরুলাল বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, পরিষদের নেতা প্রাক্তন শিক্ষক কালীপদ রায়, বিধান চন্দ্র মন্ডল, সমীরণ বিশ্বাস, মতিলাল সরকার, কিশোরী মোহন বৈদ্য, গোষ্টবিহারী সরকার প্রমুখ।

Leave a Reply