বড়দলে ৮ দলীয় ক্রিকেটে টুর্নামেন্টে খাজরা চ্যাম্পিয়ন
এসএম শরীফ, বড়দল (আশাশুনি): আশাশুনির বড়দলে আট দলীয় ডাবল ফ্রিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাঁদখালি একাদশকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে খাজরা একাদশ শিরোপা জিতেছে। শনিবার (২৬ জানুয়ারি) বড়দল আফতাবউদ্দীন কলজিয়েট স্কুল মাঠে বড়দল বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে সকাল ১০ টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
টসে জিতে খাজরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে চাঁদখালিকে ১৯২ রানের টার্গেট দেয়। জবাবে চাঁদখালি একাদশ ২৩.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়। ফলে ৮২ রানের বড় ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতে নেয় খাজরা একাদশ।
এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ শামীম রেজা এবং ম্যান অব দ্যা সিরিজ মহাসিন আলী নির্বাচিত হয়েছেন। আম্পায়েরের দায়িত্ব পালন করেন নাসিরউদ্দীন ও শাহাদাৎ হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আল মামুন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে একটি সাড়ে ১০ সিএফটি ফ্রিজ এবং পরাজিত দলকে সাড়ে ৮ সিএফটি ফ্রিজ তুলে দেন আশাশুনি উপজলো পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম।
বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বড়দল ইউনয়নি আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম সাহেব আলী, হেনা গাজী, আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র সানা, অ্যাডভোকেট মুন্না, ইউপি সদস্য রমজান আলী মোড়ল, হোসেন আলী, কবীর আহম্মেদ, মুিক্তযোদ্ধা কমান্ডার আকের আলী গাজীসহ হাজার হাজার দর্শক।

Leave a Reply