ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কাউন্সিল দাবিতে মুনসুর আহমেদ-নজরুল ইসলাম আড়াই ঘণ্টা অবরুদ্ধ

admin ঢাকা
আপডেট: 26 January 2019, 22:02

সৌমেন মজুমদার, তালা: তালায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে কাউন্সিলের দাবিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেছে তৃণমূল নেতা-কর্মীরা।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভা শেষে তাদেরকে অবরুদ্ধ করে রাখে নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনের প্রার্থী মনোনয়নে পূর্ব ঘোষণা অনুযায়ী তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সভায় উপজেলা সভাপতি নুরুল ইসলাম সমাপনী বক্তব্যে নির্বাচন না করে সকল প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠানোর বিষয়ে সকলকে অবগত করেন। এ সময় উপস্থিত কাউন্সিলররা কাউন্সিলের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করে কেন্দ্রে পাঠানোর প্রস্তাব দেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ কাউন্সিলের বিপক্ষে অবস্থান নিলে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কাউন্সিলররা বিক্ষোভ শুরু করে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এ সময় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দিতে জেলা সভাপতি ও সম্পাদককে গাড়িতে তুলে দেন উপজেলা নেতৃবৃন্দ। কিন্তু তারা গাড়ি নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিলেই তালা প্রেসক্লাবের মোড় থেকে হাসপাতাল গেট পর্যন্ত রাস্তায় শুয়ে পড়ে এবং কাঠ ও ইজিবাইক রেখে জেলা সভাপতি ও সম্পাদককে আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তৃণমূল নেতা-কর্মীরা। এ সময় কাউন্সিলররা ‘ভোট চাই দিতে হবে’ বলে দফায় দফায় শ্লোগান দেয়।
কাউন্সিলররা আরও বলেন, জেলা নেতাদের ভোট না দিয়ে গোপনে প্রার্থীদের নিকট থেকে অর্থ বাণিজ্য করতে দেওয়া হবে না।
তবে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক উপজেলা আ’লীগের সভাপতি বাদে অন্যান্য সকল প্রার্থীকে ভোটের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু কাউন্সিলরদের দাবির মুখে তারাও টিকতে পারেননি।
পরে আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা সভাপতি মুনসুর আহমেদ কাউন্সিলরদের দাবি মেনে নিয়ে হ্যান্ড মাইকে ঘোষণা দেন ২৭ জানুয়ারি বেলা ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। তারপর নেতা-কর্মীরা অবরোধ তুলে নিলে তারা চলে আসেন।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে অবরুদ্ধ করে রাখার ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউন্সিলরদের যৌক্তিক দাবি জানতে পেরে জেলা সভাপতি-সম্পাদকের সাথে আলোচনা করা হয়। পরে তিনি ভোটের ঘোষণা দেওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *