ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী ইউপির গ্রাম আদালত পরিদর্শনে ইউএনও

admin ঢাকা
আপডেট: 7 August 2018, 17:56

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১১টায় তিনি ৯নং বুড়িগোয়লিনী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেন। এসময় তিনি গ্রাম আদালতের সকল রেজিস্টার ও নথি পর্যালোচনা করেন। নথি ব্যবস্থাপনা ও মামলার আদেশনামার সকল কার্যক্রম দেখেন। তিনি বলেন, গ্রাম আদালতের সমস্ত কার্যক্রম সন্তোষজনক। তবে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে। পরিদর্শনকালে আরো ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল, ডিএফ রাজু জবেদ, জেলা সমন্বয়কারী জহির উদ্দিন, গ্রাম আদালত সহকারি উৎপল মণ্ডল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনকালে গ্রাম আদালতের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *