ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: কুষ্টিয়াকে হারিয়ে ফাইনালে যশোরের প্রতিপক্ষ নড়াইল
রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে কুষ্টিয়া জেলা দলকে ১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নড়াইল জেলা দল।
শনিবার সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামেন নড়াইলের উদ্বোধনী ব্যাটসম্যান শ্রাবণ হোসেন ও হৃত্বিক রয়। তাদের দুর্দান্ত শুরুতে প্রথম দশ ওভারে কোন উইকেট না হারিয়ে নড়াইলের সংগ্রহ দাড়ায় ৪৮ রান। পরে সাইদের বলে বোল্ড আউট হন ওপেনার হৃত্বিক। এরপর ক্রিজে নামেন আরিস। তবে ব্যাটিংয়ে নেমেই সেই সাইদয়ের বলে বিদায় নেন এই ব্যাটসম্যান। আরিশের পর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন সাকিব রহমান। এসময় ক্রিজে ছিলেন দলের আরেক ওপেনার শ্রবাণ। শ্রাবণকে নিয়ে তৃতীয় উইকেট ১৪ রানের জুটি গড়েন সাকিব। কিন্তু সাকিবের সাথে বেশিক্ষণ সঙ্গ দিতে ব্যর্থ হন শ্রাবণ। ব্যক্তিগত ৩৫ রানে মাহফুজের বলে বোল্ড আউট হয়ে ফেরেন তিনি। তবে দলকে আগলে রানের চাকা সচল রেখে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন সাকিব। হাফ সেঞ্চুরি করে থেমে যায়নি তার ব্যাট। কুষ্টিয়া বোলারদের একাই শাসন করেন তিনি। ছোট ছোট জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন এই ব্যাটসম্যান। শেষ দিকে ঝড় তুলেই ইফাদের বলে বিদায় নেন সাকিব। তার আউটের পর আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেননি। ৪০.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে নড়াইল জেলা। নড়াইলের পক্ষে অসাধারণ ইনিংস উপহার দেন সাকিব রহমান। দলের হয়ে ১৩ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৯১ রান করেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে ওপেনার শ্রাবণের ব্যাট থেকে। কুষ্টিয়ার হয়ে ইফাদ ৪টি, সাইদ ৩টি, আল-আমিন ও মাহফুজ ১টি করে উইকেট শিকার করেন।
২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি কুষ্টিয়ার ওপেনারা। ওপেনিং জুটিতে তাদের সংগ্রহ ১৬ রান। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন নড়াইলের বোলররা। তবে একপ্রান্ত আগলে কুষ্টিয়াকে জয়ের সুভাস দেখাচ্ছিলেন সোলেমোল্লা। শেষ দিকে সাদি, মাহফুজ ও ইফাদকে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন এই ব্যাটসম্যান। একপর্যায়ে টানটান উত্তেজনা বিরাজ করে মাঠে। তবে ব্যাটিংয়ে পর বলেও আলো ছড়ান সাকিব। বল করতে এসে কুষ্টিয়ার দুই ব্যাটসম্যনকে আউট করে নড়াইলকে ম্যাচে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসে দুই বল হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যের মাত্র ১ রান দূরে থেকে গুটিয়ে যায় কুষ্টিয়া জেলা দল। ফলে উ ১ রানে জয় পেয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে নড়াইলা জেলা। কুষ্টিয়ার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সোলেমোল্লা। নড়াইলের পক্ষে সিয়াম ও সাকিব ২টি এবং রাশেদুল, মিলন ও আরিস ১টি করে উইকেট লাভ করেন।
খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন আসিফ কবির ও রফিকুর হাসান। স্কোরার ছিলেন আব্দুস সামাদ।

Leave a Reply