ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যবিপ্রবি কর্মচারি সমিতির সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি

admin ঢাকা
আপডেট: 26 January 2019, 21:32

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক কেএম আরিফুজ্জামান সোহাগ ও তার পরিবারকে যশোর শহরস্থ বাসায় গিয়ে একদল সন্ত্রাসী অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে যশোর শহরের নতুন খয়েরতলা এলাকায় তার ভাড়া বাসার নিচে গিয়ে কমপক্ষে ১০-১২ জন সন্ত্রাসী এ হুমকি দেয়। সন্ত্রাসীরা তার পরিবারকে শাসায় যে, তার হাত-পা কেটে ফেলা হবে। তবে এ সময় সোহাগ বাসায় না থাকায় প্রাণে বেঁচে গেছেন বলে জানান। এসময় বাসায় অবস্থান করা তার স্ত্রী ও স্কুলে পড়া ছোট্ট মেয়ে ভীষণ ভয় পায়। হঠাৎ এ ধরনের পরিস্থিতিতে পড়ায় বর্তমানে সোহাগের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
বাসায় গিয়ে প্রাণনাশের হুমকির বিষয়টি শনিবার কেএম আরিফুজ্জামানকে সোহাগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী আহ্সান হাবীবকে চিঠি দিয়ে জানিয়েছেন। এ ছাড়া যশোর জেলা পুলিশকেও বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুতই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *