জাপা ও গণফোরামের ২০ নেতা-কর্মীর আ’লীগে যোগদান
সাতক্ষীরার জাপা নেতা, জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. শেখ মিজানুর রহমান ও জেলা গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার নজরুল ইসলামের নেতৃত্বে জাপা ও গণফোরামের ২০ নেতা-কর্মী আ’লীগে যোগদান করেছেন।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাস্টার জাহাঙ্গীর আলম, মাস্টার নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাও. আজিজুর রহমান, রওশন আলম, প্রফেসর নাজমুস শাহাদাৎ, মো. হাবিবুল্লাহ, মাস্টার জাহাঙ্গীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply