সাবেক সাংসদ এ.এফ.এম এন্তাজ আলীর ২১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া
সাতক্ষীরার সাবেক সাংসদ এ.এফ.এম এন্তাজ আলীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর পলাশপোল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, কাজী শওকত হোসেন ময়না, শামছুল আলম খান, মোহাম্মদ আলী সিদ্দিকী, অ্যাড. ওসমান আলী, এন্তাজ আলীর ছেলে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন, সাংবাদিক মেহেদী আলী সুজয়, মাহফুজ আলী সুজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এ.এফ.এম এন্তাজ আলীর কর্মময় জীবন এবং রাজনৈতিক কর্মকা- নিয়ে আলোচনা করেন। এ সময় এ.এফ.এম এন্তাজ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম মাও. শহীদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply