দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে নবীন বরণ
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার শত বছরের বিদ্যাপিঠ সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে ইংরেজী শিক্ষক গৌর চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম মোর্ত্তজা মো. আনারুল হক।

Leave a Reply