ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 26 January 2019, 20:49

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। গ্রামে গ্রামে সভা সেমিনারের মাধ্যমে ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। একই সাথে ডাক্তারদের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তাহলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্যান্সার মোকাবেলা করা সম্ভব।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে ‘জননীর কাছে সবার আছে জন্মঋণ, জরায়ু-মুখের ক্যান্সার সচেতনতায় অংশ নিন’ স্লোগানে অনুষ্ঠিত জননীর জন্য পদযাত্রা উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে পদযাত্রাটি বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, স্বাচিপ সভাপতি ডা. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, ডা. রহিমা খাতুন, ডা. এহেছেন আরা, ডা. শংকর কুমার ও সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক রোজি আক্তার রুবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *