১৯৯ জনের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা গরীব মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য শিক্ষা বৃত্তির চালু করেছেন।
সদর উপজেলা ডিজিটাল কর্নারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান পিপি প্রমুখ। এসময় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১৯৯ জন শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

Leave a Reply