ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

admin
January 26, 2019 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃিতক প্রতিযোগিতা-২০১৯ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিন্দিতা রায়’র সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নারী সমাজকে এগিয়ে নিতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা দেহ ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি সমান মনোযোগী হতে হবে। সাতক্ষীরার মেয়েরা খেলাধূলাসহ সর্বক্ষেত্রে জেলার সুনাম ধরে রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (মাধ্যমিক-১) মো. আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক উম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান, সোহেলী সুলতানা, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, আসাদুজ্জামান ও মো. মমতাজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মমিতা কর্মকার ও সাগরিকা সাহা। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ২৭ জানুয়ারি বিকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।