ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় নাগরিক আটক

admin ঢাকা
আপডেট: 7 August 2018, 17:28

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ এসকে জিশান (৩০) নামে এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক জিশান কোলকাতা শহরের ইকবালপুর এলাকার এস কে মোশাররফ হোসেনের ছেলে।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ছবি রানি দত্ত জানান, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরণের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্যাসেঞ্জার টার্মিনালে অভিযান চালিয়ে জিশানের ব্যাগ তল্লাশী করে। এসময় ৪০ হাজার মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়। আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *