ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আবু বক্কার, সম্পাদক ওসমান

admin ঢাকা
আপডেট: 25 January 2019, 21:47

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলাধীন কুশুলিয়া ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মীর আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওসমান খাঁন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাফায়েত হাসান রিমন, ইব্রাহিম খলিল, মোহাম্মদ আব্দুল্লাহ, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, আবু রায়হান। সুমন আহমেদ রনি ও মারুফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর নব গঠিত কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *