কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় কলারোয়া বাজারস্থ কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ থেকে ৩০ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় এবং ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply