ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আস্কারপুরে ইসলামী মহাসম্মেলন উপলক্ষ্যে পরামর্শ সভা

admin
January 25, 2019 9:39 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আস্কারপুর ৪৩তম ইসলামী মহাসম্মেলন উপলক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) আস্কারপুর আলিমীয়া কল্যাণ সংস্থার আয়োজনে আলিমীয়া শাহী মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
আস্কারপুর আলিমীয়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হযরত শাহসুফী আলিম বক্স শাহ্ ওয়ার্ছীর সভাপতিত্ব এবং সংস্থার সভাপতি আকদাছ হোসেন মন্টু সভা পরিচলানা করেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, কোষাধ্যক্ষ ও নলতা কলেজের প্রভাষক মহাসিন আলী, কার্যকরী সদস্য আবু রায়হান, উপদেষ্টা সামছুদ্দিন, ফজর আলী মাস্টার, রজব আলী মাস্টার, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের সহকারি অধ্যাপক ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহসিন, সহকারি অধ্যাপক এবাদুল ইসলাম, আবু জাফর সরদার, ইউপি সদস্য আকবর আলী, হাবিবুর রহমান, আজহারুল ইসলাম, সংস্থার রাজবাড়ি শাখার ইসলাম, শুভ্র প্রমুখ।
সভায় আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার উদ্যোগে তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।