ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের শংকরকাটি সততা সংগঠনের সদস্যদের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 25 January 2019, 21:20

জিএম হুমায়ুন কবীর হিমু, কাশিমাড়ী: শ্যামনগরের শংকরকাটি সততা সংগঠনের উদ্যোগে সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিতে সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গাজী আক্তার ফারুক, সমাজসেবক মাস্টার সওকত হোসেন, হাবিবুল্লাহ পাড়, শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সদস্য জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজনী মন্ডলসহ শংকরকাটি সততা সংগঠনের সম্পাদকীয় পরিষদ ও সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ। সভায় নতুন সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনামূলক, কার্যপদ্ধতি, আদর্শগত ও সাংগঠনিক নিয়মনীতি নিয়ে বক্তব্য রাখেন সভাপতি আলমগীর হোসেন ও সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম খলিল।
এছাড়া শংকরকাটি সততা সংগঠন আগামী ২৭ জানুয়ারি ১৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন বিকাল ৩ টায় শংকরকাটি বাজারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হবে। র‌্যালীতে সকল সদস্য ও সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়ে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সদস্য সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য তানভীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *