ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ফ্রেন্ডস গ্রুপ-২০০০ এর পুনর্মিলনী

admin ঢাকা
আপডেট: 25 January 2019, 20:57

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ফ্রেন্ডস গ্রুপ-২০০০ এর বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) পাটকেলঘাটার নীলিমা ইকো পার্কে এ উপলক্ষ্যে বনভোজন, শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য যশোর জেলার সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, দিপু, রুপায়নসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক সুশান্ত কুমার দাশ, নিতাই কুমার দাশ, মোবারক আলী ও অনাথ বন্ধু দাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *