ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 22:15

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষিকবৃন্দের সংবর্ধনা জানানো হয়। বিদায়ী ৩ শিক্ষিকার মধ্যে একজন অবসর গ্রহণ ও অপর ২ বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় বিদায়ী শিক্ষিকাবৃন্দের নানা উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, সরদার জিল্লুর, স্কুল এসএমসি সদস্য জিল্লুর রহমান, সহকারী শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা, অবসরে যাওয়া শিক্ষিকা সাহিদা খাতুন, বদলিজনিত বিদায় নেওয়া শিক্ষিকা লাছমিনা খাতুন ও ফেরদৌসী পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *