রতনপুরে ছাত্রলীগের আংশিক কমিটি গঠন: সভাপতি বাপ্পী, সম্পাদক আহাদ
রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য আংশিক কমিটি গঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে মোহাম্মদ সালাহউদ্দিন বাপ্পীকে সভাপতি, এসকেএম আহাদকে সাধারণ সম্পাদক এবং আল ইমরানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি খুরশিদ আলম জনি, শেখ শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সুজন এবং প্রচার সম্পাদক সাকিব আহমেদ।

Leave a Reply