ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আ’লীগের কাউন্সিল: চেয়ারম্যানে মনি, ভাইস চেয়ারম্যানে মনিরুল ও প্রিয়াংকা রাণী নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 22:04

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম মনি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রিয়াংকা রাণী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আ’লীগের বর্ধিত সভা শেষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এর আগে বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ অধ্যাপক আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আছাদুল হক, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ, আইন বিষয়ক সম্পাদক ওসমান গণি, উপজেলা সহ-সভাপতি নাজমুস সাহাদাৎ নফর বিশ্বাস, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, নির্বাচন কমিটির আহবায়ক শরৎ চন্দ্র ষোষ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য বিজয় ঘোষ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
উল্লেখ্য, দলীয় প্রতীক পেতে গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে থেকে প্রার্থী বাছাইয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় ১৪৮ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।
কাউন্সিল শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন মনিরুজ্জামান মনি। তার নিকটতম প্রার্থী আব্দুল গণি ৩০ ভোট পান। এছাড়া চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা ২৮, মুজিবর রহমান ২৬ এবং মাহবুব আলম খোকন ১ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে মনিরুল ইসলাম মনি ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম হাবিবুর রহমান সবুজ ৪২ এবং আনোয়ারুল হক ২৯ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে প্রিয়াংকা রাণী ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম জিএম স্পর্শ পান ৪২ ভোট। এছাড়া আমেনা রহমান ৩৪ ও আফরোজা পারভীন ১৩ ভোট পান।
তবে দলের সিদ্ধান্ত মোতাবেক কাউন্সিলে অংশগ্রহণকারীদের মধ্যে তিনজনের নাম পাঠানোর নির্দেশ থাকায় কোন পদে একক প্রার্থী ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *