ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা পরিষদ নির্বাচন: শ্যামনগরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন করার আহবান

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:30

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিতরণ এবং জমাদানের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির ১৫/১/১৯ তারিখ ও সাতক্ষীরা জেলা শাখার ২২/১/১৯ তারিখের পত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের ২৮(৪)ঘ ধারা মোতাবেক আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯-এ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (মহিলা ও পুরুষ) পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হবে। উক্ত সময়ের মধ্যে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের জন্য অনুরোধ জানানো হলো। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *