শ্যামনগরে জবর দখলকারীর ধরালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রী আহত
ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে প্রভাবশালী জবর দখলকারীদের দা ও লাঠির আঘাতে ৬৫ বছরের বৃদ্ধ নহর আলী ও ৫৫ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন (স্বামী-স্ত্রী) গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাসূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শাপখালী গ্রামের নওশাদ আলী কয়ালের ছেলে প্রভাবশালী রফিকুল ইসলাম (নেদা), জানুর আলী ও শফিকুল ইসলাম, হোসেন আলীর ছেলে মিকাইল হোসেন, মোরশেদ আলীর ছেলে মিজানুর রহমান বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় জোরপূর্বক একই গ্রামের মৃত মফেজউদ্দীন কয়ালের ছেলে নহর আলী কয়ালের পুকুরে মাছ ধরতে যায়। এসময় বৃদ্ধ নহর আলী ও তার স্ত্রী আনোয়ারা খাতুন বাধা দিতে গেলে জবর দখলকারীরা দা ও লাঠি দিয়ে তাদের মারপিঠ করে গুরুতর আহত করে। আহতরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

Leave a Reply