ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সামবেশ

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:20

যশোর প্রতিনিধি: যশোরে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সামবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দড়াটানার ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মার্কসবাদী বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রফন্টের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। জেলা ছাত্রফ্রন্টের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের জেলা আহবায়ক রিপন হোসেন ও কেন্দ্রীয় ছাত্র ফন্টের সদস্য রুহুল আমিন। ছাত্র সমাবেশ থেকে নেতৃবৃন্দ কোচিং গাইড বন্ধ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যয় হ্রাস, শিক্ষা বাণিজ্য বন্ধ, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ ও সর্বজনীন বিজ্ঞান শিক্ষা চালু করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *