পারুলিয়ায় মা সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে এ সমাবেশ হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিন্নুর। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি প্রিয়াংকা রাণী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাইজুল ইসলাম তাজু প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply