ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:01

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। আরো বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, নবাগত শিক্ষার্থী সুবাহ্ নাওয়ার, মাশরুর আলম প্রমুখ।
স্বাগত বক্তৃতা রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জি এম শহিদুল আলম। পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, অন্যান্য পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভিন্ন দপ্তর প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, নবাগত ছাত্র-ছাত্রীদের অবিভাবক উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ভলেন্টরি ব্লাড ডোনেশান সোসাইটি ‘ড্রিমস্’ এর উদ্যোগে ব্লাড গ্রুপিং কার্যক্রম, বিএনসিসি কার্যক্রম এবং ‘নো ড্রাগস, নো র‌্যাগিং, নো স্মোকিং, নো ওয়েস্ট লিটারিং’ বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, কুয়েটে এ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের অন্তর্গত ১৬টি স্নাতক ডিগ্রী প্রদানকারী বিভাগে ১০৬৫ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *