ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তর শ্রীপুর ও ভুরুলিয়ার চালিতাঘাটা ফাইনালে

admin
August 7, 2018 4:58 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উন্নীত হয়েছে শ্যামনগরের ভুরুলিয়ার চালিতাঘাটা মহাসীন রেজা ফুটবল একাদশ ও কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশ।
মঙ্গলবার (৭ আগস্ট) বিকাল ৪টায় কসমস ক্লাবের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
উদ্বোধনী খেলায় কালিগঞ্জের নলতার জাহেদানগর ফুটবল একাদশ ও শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর সাদ ফ্যাশন ফুটবল একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে জাহেদানগর ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে ঈশ্বরীপুরকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন আব্দুর রাশেদ, বাবলু ও সৈয়দ মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজী আব্দুর রহমান বাবু ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অর্থ সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল আরা সজল, ৮নং ওয়ার্ড মেম্বর কাজী গোলাম মোস্তফা, ৯নং ওয়ার্ড মেম্বর শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজাল প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামনগরের ভুরুলিয়ার চালিতাঘাটা মহাসীন রেজা ফুটবল একাদশ ও কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।