ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সি বি হসপিটালে আইসিইউ সিসিইউ এনআইসিইউ ও ডায়ালায়সিস উদ্বোধন

admin
January 24, 2019 9:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্বাস্থ্য সেবা আরও একধাপ এগিয়ে নিল সিবি হসপিটাল লিমিটেড। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই হসপিটালে চালু হলো আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ ও ডায়ালায়সিস।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি বি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ ও ডায়ালায়সিস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, সি বি হসপিটাল নিরলস প্রচেষ্টার মাধ্যমে উন্নত স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মন কেড়েছে।
চিকিৎসকদের আরো আন্তরিকতার সাথে সেবা দানের আহবান জানিয়ে তিনি বলেন, আধুনিক অনেক চিকিৎসা সেবাই এখানে দেওয়া হচ্ছে। সি বি হসপিটালকে এই আস্থা ধরে রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এস.জেড আতিক, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সিবি হসপিটাল লিমিটেডের আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ ও ডায়ালসিস বিশেষজ্ঞ ডা. রহমত আলী, ডা. সুশান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সিবি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিবি হসপিটালের ডা. অহেদুজ্জামান ও কুইন সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।