ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 20:58

বিএনপির সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। বৃহস্পতিবার লিখিত বিবৃতির মাধ্যমে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচিত হই। কিন্তু আমি কখনও বিএনপি বা এর কোন সহযোগী সংগঠনের পদে অধিষ্ঠিত ছিলাম না। বিগত কয়েক বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারী উন্নয়ন কর্মকা-ে অভিভূত হয়েছি। বিশেষ করে তার নিজ ইউনিয়নের কৃতি সন্তান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক নলতা ইউনিয়নসহ সমগ্র সাতক্ষীরা জেলার অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ সকল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে আস্থা স্থাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *