ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নৈশভোজ ও মিলনমেলা

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 22:29

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে নৈশভোজ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার পানি উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর ব্যবস্থাপনায় মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক আফছার আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রোবায়েতুল ইসলাম তপন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুরুল ইসলাম, মাহাতাব উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *