ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরস্বতী পূজায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সরুলিয়ার প্রতিমা শিল্পীরা

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 22:27

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে পাটকেলঘাটার সরুলিয়ার প্রতিমা শিল্পীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন।
সরুলিয়া ও জয়নগর বিভিন্ন বাড়িতে ঘুরে দেখা যায় প্রতিমা কারিগররা দিনরাত পরিশ্রম করে সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করছেন। পাটকেলঘাটার সরুলিয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী সরজিত পাল বলেন, সরস্বতী পূজাকে সামনে রেখে ২০-২৫ দিন আগে থেকেই এখানে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। পূজার আগ মুহূর্ত পর্যন্ত চলে এই কাজ। তিনি এবং তার স্ত্রী শেফালি পাল ২ জন মিলে এই কাজ করে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, পূজারী ও ভক্তবৃন্দের চাহিদা ও প্রয়োজন বুঝে আকৃতি ভেদে বিভিন্ন আকারের প্রতিমা তৈরি করা হচ্ছে। ছোট আকারের একটি প্রতিমা তৈরি করতে দু’দিন আর বড় আকারের প্রতিমা তৈরিতে তিন-চার দিন সময় লাগে। সম্ভাব্য খরচ হিসেবে বড় সাইজের প্রতিমা ২ হাজার টাকা, মাঝারি ৪শত টাকা, ছোট ৭০-১০০ টাকা।
প্রতিমা কারিগর সরজিত পাল সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, প্রতিমা তৈরি করে প্রতি মাসে ৬-৭ হাজার টাকা ইনকাম হয়। তবে বেশি টাকা আমার নেই বলে প্রতিমা তৈরি করতে পারি না। যদি সহজ শর্তে সরকারি ঋণের সুবিধা দেওয়া হয় তবে আমাদের মতো আরও অনেকেই প্রতিমা তৈরি করার কাজে লেগে পড়বে।
প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *