রতনপুরে গ্রাম আদালতের মাধ্যমে টাকা ফেরত
রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে আফজাল হোসেন (৩৩) নামে এক দিন মজুরের ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
গ্রাম আদালত সহকারী রত্না শীল জানান, আফজাল হোসেন এক ব্যক্তির কাছে দীর্ঘদিন যাবৎ ২০ হাজার টাকা পেতেন। কিন্তু সেই ব্যক্তি টাকা দিতে তালবাহানা করায় গ্রাম আদালতে এসে মামলা দায়ের করেন আফজাল। এরপর দু’পক্ষের শুনানী অন্তে মঙ্গলবার (২২ জানুয়ারি) রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন আফজালকে ২০ হাজার টাকা প্রতিবাদী ব্যক্তির কাছ থেকে আদায় করে দেন।

Leave a Reply