ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 21:53

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় শাহাদত হোসেন সাধু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে যাওয়ার পথে পড়ে গিয়ে শহর বানু (৯০) নামে এক বৃদ্ধ মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বেড়গোবিন্দপুর পূর্বপাড়ার মৃত কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন সাধু (৫৫) বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে লাঠি ভর দিয়ে চলতেন। মঙ্গলবার রাত দশটার দিকে অসুস্থাবস্থায় তিনি মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের মধ্যপাড়ায় সাধুর পিতার ভিটায় বসবাসরত বৃদ্ধা মা শহর বানু মৃতদেহ দেখতে রওনা দেন। দ্রুত পায়ে হেটে চলতে গিয়ে তিনি পথিমধ্যে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মাত্র আধা ঘন্টার ব্যবধানে মা-ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকাল সাড়ে দশটায় গ্রামের মধ্যপাড়া মসজিদের সম্মুখে নামাজে জানাজা শেষে তাদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *