কৃষ্ণনগরে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলতে গেলে একটি চক্র হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার বেশ কয়েক অভিভাবক অভিযোগ করেন, কৃষ্ণনগর বাজারের বুশরা টেলিকমে মোবাইল ব্যাংকিংয়ের টাকা তুলতে গেলে ৩০০ টাকার বদলে তারা দিচ্ছে ২৯০ টাকা। কারণ হিসেবে তারা বলছেন দীর্ঘদিন পর ব্যাংক থেকে টাকা উঠাতে গেলে একটু বেশি খরচ হয়।
এদিকে অভিযোগের সত্যতা জানতে চাইলে শিওর ক্যাশের জামান জানান, আসলে আমাদের ব্যাংকের লোকের কাছ থেকে টাকাটা পেতে অনেক দিন সময় লাগে। বিধায় আমরা ১০ টাকা করে কেটে নিচ্ছি। তবে আগামীতে আর কেটে নেব না।
প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রদেয় উপবৃত্তির টাকা বর্তমানে রুপালী ব্যাংকের শিউর ক্যাশের মাধ্যমে প্রদান করা হয়।

Leave a Reply