নওয়াবেঁকীতে ভলিবল প্রতিযোগিতা
আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগরের নওয়াবেঁকীতে উপজেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) বাস্তবায়িত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ফোকাল পার্সন সরদার জিয়া উদ্দিনের (এনজিএফ) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু।
প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো হেঞ্চি বঙ্গবন্ধু হাই স্কুল, নওয়াবেঁকী মিতালী সংঘ, খানপুর ইয়াং স্টার ক্লাব, বালিয়াডাঙ্গা যুব সংঘ, ভুরুলিয়া যুব সংঘ, কৈখালী হাইস্কুল, নওয়াবেঁকী মোটর সাইকেল সমিতি ও শ্যামনগর টেকনিক্যাল কলেজ এবং লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ২০১৭ সাল থেকে সাতক্ষীরা জেলার ৩টি উপজেলায় এনজিএফ সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Leave a Reply