সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের (বালক) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি রবি। এসময় তিনি বলেন, এতিম শিশুদের প্রতি সমাজের সকলকেই দায়িত্ববান হতে হবে। জননেত্রী শেখ হাসিনা মায়ের মত সমাজের পথশিশু ও এতিমদের দায়িত্ব নিয়েছেন। তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের সুবিধা নিশ্চিত করেছেন।
এ সময় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) উপ-তত্ত্বাবধায়ক মো.জামাল উদ্দীন, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান, সরকারি শিশু পরিবার (বালক) পরিচালনা পরিষদের সদস্য ড. দিলারা বেগম, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি জেলা ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ হেমায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিয় হাসান প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।

Leave a Reply