পারুলিয়ায় মোশাররফ স্মৃতি ক্রিকেটে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোশাররফ স্মৃতি সংসদের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সৈনিক সাফায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ব্যবসায়ী অলিউর রহমান অলি, জেলার শ্রেষ্ঠ করদাতা অজহারুল ইসলাম, মোশারফ স্মৃতি টুর্নামেন্টের আহবায়ক আমিনুর রহমান প্রমুখ।
খেলায় টস জিতে ব্যাট করে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্লাব ১৮২ রান করে। জবাবে পারুলিয়া যুবক সংঘ ১১৬ রান করতে সক্ষম হয়। এতে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে চাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। রানার্স আপ ট্রফি ২১ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়।

Leave a Reply