ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মৎস্য ঘের থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 12:37

ডেস্ক রিপোর্ট:সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মৎস্য ঘের থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার সখিপুর ইউনিয়নের কেওড়াতলা মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে।

আলী হোসেন সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিনমজুরের কাজ করতো। মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে সে নিখোঁজ ছিল। এ নিয়ে তার পরিবার থানায় জিডিও করেছিল। আজ সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতল মর্গে প্রেরণ করেছে।

এদিকে, নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবীর সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে শালিস বৈঠকও হয়েছিল। এর জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে তারা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *