নয়ন আহমেদ, নুরনগর (শ্যামনগর): টেলিভিশন অ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ (ট্যাডোব) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ)।
বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে টেলিভিশন মাধ্যমে যুক্ত সকল সহকারী পরিচালকদের সংগঠন টেলিভিশন অ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ (ট্যাডোব) এর আহ্বায়ক কমিটির সাধারণ সভার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। কমিটিতে জীবন রায়কে সভাপতি ও শ্যামনগর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজীর কৃতি সন্তান আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ) কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় ট্যাডোবের উপদেষ্টা ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিকের সভাপতিত্বে এবং আহ্বায়ক ফিরোজ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশ’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল, ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, সাংগঠনিক সম্পাদক আজম খান, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক কাজী মনিরসহ বিভিন্ন মাধ্যমের সাংবাদিক এবং টেলিভিশন মাধ্যমে কর্মরত সহকারী পরিচালকবৃন্দ।
