ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন: আবু আহমেদ সভাপতি, বাপী সম্পাদক

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 22:09

সাতক্ষীরা প্রেসক্লাবের ২০১৮-২০১৯ বার্ষিক নির্বাচনে ১৩টি পদের মধ্যে ১১টি পদে মনোনয়নপত্র দাখিলকারীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- অধ্যাপক আবু আহমেদ সভাপতি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী সহ-সভাপতি, মমতাজ আহমেদ বাপী সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ যুগ্ম-সাধারণ সম্পাদক, এম. শাহীন গোলদার সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন অর্থ সম্পাদক ও ইব্রাহীম খলিল দপ্তর সম্পাদক। এছাড়া সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জিএম আদম শফিউল্লাহ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার মোশারেফ হোসাইন স্বাক্ষরিত পত্রে জানানো হয়, ১৩টি পদের বিপরীতে ১৩জন মনোনয়নপত্র জমা দিলেও দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এজন্য বাকী ১১জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *