দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন খোকন
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম খোকন দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় সখিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষের নিকট এ মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, আমি বিগত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে কাউন্সিলরদের বিপুল ভোটের সমর্থনে মনোনয়ন পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। আমি আশা রাখি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কাউন্সিলররা আমাকে সমথর্ন করবে। আমি চেয়ারে বসে বদলে যাইনি, আমি যেমন ছিলাম তেমনই আছি। আমি সব সময় জনগণের কাতারে ছিলাম এবং থাকবো। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ রোধ করতে সর্বদা কাজ করে যাব।

Leave a Reply