ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নারীর ক্ষমতায়ন ও মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 21:44

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নারীর ক্ষমতায়ন ও মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) উপজেলা যুব উন্নয়নের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকালে পরিষদে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতামূলক ৩ দিনের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন যুব উন্নয়নের উপপরিচালক রফিকুল ইসলাম। যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূূমি) জাকির হোসেন।
৩ দিনের এ প্রশিক্ষণে ২৫ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। অপরদিকে ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষ বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুব উন্নয়নের উপপরিচালক রফিকুল ইসলাম। যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণে ৩০ জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *