ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এমপি জগলুল হায়দারকে সংবর্ধনা

admin
January 22, 2019 9:40 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত এমপি ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার টানা দ্বিতীয় বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল ও স্লোগান সহকারে অংশ নেওয়ায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম আকবর কবির, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ ম-ল, কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আ. রউফ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।