ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে এমপি রবির সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 21:39

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মগরেব আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন প্রমুখ। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি রবি বলেন, এ ফুল ও ভালবাসা আপনাদেরই প্রাপ্য। কারণ আপনারাই আমাকে এই সম্মানের আসনে বসিয়েছেন। তিনি আরো বলেন, সাতক্ষীরার মাটি এখন জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। ‘গ্রাম হবে শহর’ স্বপ্ন নয় জননেত্রী শেখ হাসিনা বাস্তবে রূপ দেবেন ইনশাল্লাহ। আমার নির্বাচনী এলাকার মানুষের ভালবাসায় আমি সিক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *