ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা পরিষদ নির্বাচন: দেবহাটায় নৌকার টিকিট পেতে এক ডজন প্রার্থীর দৌড়ঝাপ

admin
January 21, 2019 11:22 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: ক্রমেই ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের সময়কাল। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেবহাটায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন আওয়ামী লীগের এক ঝাক প্রার্থী। দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের নজর কাড়তে মাঠ চষে বেড়াচ্ছেন এসব প্রার্থীরা।
এদের মধ্যে চেয়ারম্যান পদে অন্তত পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনের নাম শোনা গেছে।
এদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নের আশায় গণসংযোগ শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়াংকা রাণী, নাট্য পরিচালক জিএম সৈকাতের স্ত্রী জিএম স্পর্শ দলীয় প্রতীক পেতে কাউন্সিলে অংশ নিবেন বলে জানা গেছে।
তবে, এর বাইরেও দলীয় কাউন্সিল থেকে সরে দাড়িয়ে নির্বাচন করতে চান উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিন্নুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল।
এছাড়া আওয়ামী লীগের বাইরে নির্বাচনে অংশ নিতে চান উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবুল ফজল ও ভাইস চেয়ারম্যান পদে দলের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর নামও শোনা যাচ্ছে। এরা হলেন- অ্যাড. রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীপক কুমার ও সাংবাদিক রিয়াজুল ইসলাম।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেরিত একপত্রে দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত একক প্রার্থী অথবা অনাধিক ৩ জনের একটি তালিকা স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বরাবর প্রেরণের কথা বলা হয়েছে।
এলক্ষ্যে ইতোমধ্যে দেবহাটা উপজেলা নির্বাচনের প্রার্থী মনোনয়নে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আগামী বৃহস্পতিবার কাউন্সিল ডেকেছে আওয়ামী লীগ। আর তাই কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
প্রসঙ্গত, চতুর্থ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুব আলম খোকন ভাইস চেয়ারম্যান ও কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্ত্রী আফরোজা পারভীন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।