ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরের আছিয়া বাঁচতে চায়, সাহায্যের আবেদন

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 23:02

শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা পৌরসভাসহ ধুলিহর ও ব্রহ্মরাজপুর এলাকায় স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্র-পত্রিকা বিলিবণ্টনকারী সোলায়মান হোসেন বাবুর স্ত্রী মোছা. আছিয়া খাতুন (৪০) হার্ট ও কিডনী রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আছিয়ার স্বামী সোলায়মান হোসেন বাবু জানান, আমি পেশায় একজন পত্র-পত্রিকা বিলিবণ্টনকারী। পত্র-পত্রিকা বিলিবণ্টন করে অতি সামান্য আয় দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করি। আমার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে ট্রাক শ্রমিক ও ছোট ছেলে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে অনার্সে একাউন্টিং প্রথম বর্ষে অধ্যয়নরত। ভিটে-বাড়ি ছাড়া আর কোন জমি-জায়গা নেই। আমার স্ত্রী আছিয়া খাতুন ২০০২ সালে ডায়াবেটিস ও ২০০৫ সালে মিনি স্ট্রোকে আক্রান্ত হয়। বর্তমানে আমার স্ত্রী হার্ট ও কিডনী রোগে ভুগছে। তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। তার চিকিৎসার খরচ যোগাতে এখনো অনেক অর্থের প্রয়োজন। চরম অভাব-অনটনের মধ্যে আমার পক্ষে আর খরচ নির্বাহ করা সম্ভবপর হচ্ছে না। এজন্য নিরুপায় হয়ে আমার স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের হৃদয় ও বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।
তাকে সাহায্যের জন্য সোলায়মান হোসেন বাবুর ০১৯২০-২৭৭২৫৮ (বিকাশ একাউন্ট) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *