দেবহাটায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উদ্বোধন
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে সখিপুর কলেজ মাঠে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক। এ সময় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

Leave a Reply