ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হায়দার বাবুর মতবিনিময়

admin
January 21, 2019 10:38 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এসএম জহুরুল হায়দার বাবুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিকালে গোবিন্দপুরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হায়দার বাবু।
কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ, কাশিমাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুফিয়া খাতুন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধুরঞ্জন মন্ডল, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, কাশিমাড়ী ও আটুলিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।